১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় যুবলীগ নেতা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আটক
চকরিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা হামিদুর রশিদ অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি নাজেম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চকরিয়া থানার এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটিদল পৌর বাসটার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাজেম উদ্দিন চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার ফকির আহমদের ছেলে।
চকরিয়া থানার এসআই এনামুল হক বলেন, গ্রেফতারকৃত নাজেম উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া পৌরসভার বিনামারা গ্রামের সাবেক মেম্বার আবদুল গনীর ছেলে যুবলীগ নেতা হামিদুর রশিদকে অপহরণের অভিযোগে আদালতে একটি মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নাজেম একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। এব্যাপারে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, গ্রেফতারকৃত নাজেম উদ্দিনকে গতকাল দুপুরে আদালতের প্রেরণ করা হয়। ওইসময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অপহরণ মামলার বাদী মোহাম্মদ কাউচার জানান, ২১ অক্টোবর রাতে গ্রেফতারকৃত নাজেম উদ্দিনের নেতৃত্বে তার বড় ভাই যুবলীগ নেতা হামিদুর রশিদকে অপহরণ করে দুর্গম চিংড়িজোনে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা চালায়। ওইদিন রাতে স্থানীয় জনগনের সহায়তায় পুলিশ সেখান থেকে হামিদুর রশিদকে আহত অবস্থায় উদ্ধার করে। তিনি জানান, এ ঘটনায় ২২ অক্টোবর তিনি বাদি হয়ে নাজেম উদ্দিনকে এক নম্বর আসামি করে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অপহরণের অভিযোগে একটি (সিআর ১১৫৬/১৬) মামলা রজু করা হয়।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।