৬ মার্চ, ২০২৬ | ২১ ফাল্গুন, ১৪৩২ | ১৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় এক পথচারী নিহত, ঘাতক বাস জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহণের বাসের ধাক্কায় ক্ষিরদ চন্দ্র শীল (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হিরেন্দ্র শীল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুনিয়া হিন্দুপাড়া এলাকায় মৃত ভীম চরন শীল এর ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃদ্ধ হিরেন্দ্র শীল বানিয়ারছড়া স্টেশনে রাস্তার পার হচ্ছিল।
এসময় চট্টগ্রামগামী দ্রুতগতির সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহি বাস বৃদ্ধ হিরেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় বৃদ্ধ হিরেন্দ্র শীল।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোর্শেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় হিরেন্দ্র শীল নামের এক পথচারী নিহত হয়। ঘাতক সৌদিয়া বাসটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।