৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ভেজাল নাস্তা তৈরীর কারখানা বেকারিতে অভিযান, সীলগালা ও অর্থদন্ড

chakaria-uno-26-10-16
কক্সবাজারের চকরিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি-পঁচা খামী দিয়ে পাউরুটি-বিস্কিটসহ নানান নাস্তা তৈরী এবং মেয়াদোত্তীর্ণ নাস্তা বিক্রয়ের অভিযোগে একটি বেকারি সীলগালা ও দু্িট বেকারিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এসময় আটক করা হয় দুই কর্মচারীকে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, বুধবার দুপুওে চকরিয়া পৌর শহর ও লক্ষ্যারচরের শিকলঘাট স্টেশনে অভিযান চালানো হয়। এসময় শিকলঘাটের ঢাকা কিং নামক বেকারিতে মেয়াদোত্তীর্ণসহ অপরিচ্ছন্ন পরিবেশে নাস্তা তৈরী ও বিক্রয় করতে দেখা যায়। ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে টের পেয়ে পালিয়ে যায় মালিকপক্ষ। ফলে ওই বেকারিটি সীলগালা করে দেয়ার পাশাপাশি আটক করা হয় দুই কর্মচারীকে। অপরদিকে, পৌরশহরের বিমান বন্দর সড়কের নিউ মডেল বেকারি ও নিউ বনফুল বেকারিকে পঁচা-বাসি খামী দিয়ে নাস্তা তৈরী এবং বিস্কিট-পাউরুটির পেকেটে মেয়াদ লেখা না থাকায় ৫ হাজার করে দুই বেকারিকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।