২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় ভয়ে সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছে গৃহবধু!

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ ডুমখালী গ্রামে ফের বসতবাড়িতে হামলা ও হুমকির ভয়ে ছেলে-মেয়েদের নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে জন্নাতুল মাওয়া নামের এক গৃহবধু। এলাকার একটি হত্যাকান্ডের জেরে স্বামীকে পুলিশ আটক করে থানায় নেয়ার পরপর নিহতের স্বজনরা জড়ো হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালায়। এতে তাঁর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পাশাপাশি নগদ ৩ লাখ টাকা ও চার ভরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধু জন্নাতুল মাওয়া। এ ঘটনায় আক্রান্ত গৃহবধু জন্নাতুল মাওয়া বাদী হয়ে ইতোমধ্যে ঘটনায় জড়িত ১১ জনকে আসামি করে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আক্রান্ত গৃহবধু জন্নাতুল মাওয়া অভিযোগ করেছেন, আদালতে মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা বর্তমানে তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এমনকি বাড়িতে ফের হামলার জন্য চেষ্ঠা চালাচ্ছে। এ অবস্থায় নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকায় তিনি ভুক্তভোগী জন্নাতুল মাওয়া তার ছেলে-মেয়েদের নিয়ে ভয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, ডুমখালী গ্রামের বাসিন্দা আলতাজ মিয়ার ছেলে আহম্মদ হোসেন ভেট্টু প্রকাশ ভেটকাইয়ার সাথে একই গ্রামের জাকের আহমদের ছেলে মোহাম্মদ হোসেন প্রকাশ মোহাম্মদ মধ্যে গত ৯ ফেব্রুয়ারী সকালে তু”ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন প্রকাশ মোহাম্মদ খুন হয়।

ভুক্তভোগী গৃহবধু জন্নাতুল মাওয়া মামলার আর্জিতে অভিযোগ করেছেন, হত্যার ঘটনার জেরে পুলিশ তাঁর স্বামী ভেট্টুকে আটক করে থানায় নেয়ার পরপর নিহতের স্বজন নুর মোহাম্মদ, মীর আহমদ , নাছির , রাসেল ও জাহেদ সহ ১০-১৫জন উশৃংখল যুবক দা, লাঠি-সোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়ীতে হামলা চালিয়ে দরজা-জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে ফ্রিজ, আলমিরা , চৌকেজ, টিভি ও খাট সহ প্রায় ৩লাখ টাকার মালামাল ভেঙ্গে তছনছ করে।

ঘটনার সময় তাদের বাঁধা দিতে গেলে মারধরে ভেট্টুর বৃদ্ধ মা রওশন আরা ও স্ত্রী জন্নাতুল মাওয়াকে গুরুতর আহত করে। ঘটনার সময় বাড়ি থেকে চার ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলার আর্জিতে গৃহবধু দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।