২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নীচে

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী বাজার এলাকায় ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি বসতঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। এর পর পরই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে একে একে ১২টি বসতবাড়ি ভষ্মিভুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকান্ডে পুরুত্যাখালী বাজার পাড়া গ্রামের ১২টি বসতবাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন বাচ্ছু মিয়া, নেজাম উদ্দিন, মুন্সি মিয়া, মঈন উদ্দিন, আহমদ মিয়া, আবদুর রহিম, আহমদ কবির, নাজু, মোসলেম উদ্দিন। এছাড়া আরো তিনটি পরিবারের বাড়ি পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি। তিনি বলেন, আগুন লাগার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এ কারনে গ্রামের আরো অন্তত অর্ধশতাধিক বসতবাড়ি বড় ধরণের ক্ষতিসাধন থেকে রক্ষা পায়।
স্থানীয় কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, অগ্নিকান্ডে অন্তত ১২টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, কয়েকশত মণ ধান ও সহায়-সম্পদসহ অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতিসাধন হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো বর্তমানে খোলা আকাশে নিচে দিনাতিপাত করছেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেয়া হবে। পাশাপাশি সরকারিভাবে যাতে তাঁরা ক্ষতিপুরণ পায় সেই জন্য তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নাম পাঠানো হবে।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।