২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

death
চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় বজ্রপাতের আঘাতে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ইউনিয়নের একান্নবই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলের নাম আব্দুল হাকিম (৫৪)। তিনি ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারে ৬ মেয়ে ২ ছেলের জনক আবদুল হাকিম প্রতিদিন বাড়ির পাশে ছড়াখালে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সকালে জাল নিয়ে পানখালী খালের মুখে মাছ ধরছিলেন তিনি। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় তিনি ঘরে ফেরার চেষ্ঠা করলেও আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনা¯’লেই তার মৃত্যু হয়।
চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন বলেন, পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় নিহত আবদুল হাকিমের স্ত্রীসহ সন্তানরা এখন চরম অসহায়ের মুখে পড়েছে। তার এক মেয়ের বিয়ে হলেও এখনো ৫ মেয়ের বিয়ে হয়নি। তারা সবাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করছে। তিনি বলেন, অসহায় পরিবারটিকে ইউনিয়ন পরিষদের বিশেষখাত থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।