১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১বছর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার


চকরিয়ায় পুলিশের অভিযানে ২১বছর পর হত্যা মামলার বিদেশ ফেরত আসামি আবদুল হামিদকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লক্ষ্যারচর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত হামিদ একটি হত্যা মামলার পলাতক আসামি। তিনি লক্ষ্যারচর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।
থানা পুলিশ জানায় ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে তুচ্ছ ঘটনার জের ধরে চকরিয়া কলেজের ছাত্র শেখ আহমদকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আবদুল হামিদ ঘটনার পর বিদেশ পালিয়ে যান।
চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, কলেজ ছাত্র শেখ আহমদকে হত্যার পর মামলায় আসামি হলে আবদুল হামিদ কৌশলে সৌদি আরব পাড়ি জমান। ২১বছর পর চলতিবছরের প্রথম সপ্তাহে তিনি গোপনে দেশে এসেছেন। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।