৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় নির্খোঁজ জেডিসি পরীক্ষার্থী ফাতেমা জন্নাত

chakaria-pc-21-11-2016
কক্সবাজারের চকরিয়ায় ফাতেমা জন্নাত (১৪) নামের এক জেডিসি পরীক্ষার্থী গত তিনদিন ধরে নির্খোঁজ রয়েছে। সদ্য অনুষ্টিত জেডিসি পরীক্ষার শেষ দিনে গত ১৯ নভেম্বর পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হলেও ওই ছাত্রী বাড়ি ফিরেনি। এঘটনার পর পরিবার সদস্যরা তার খোঁেজ সম্ভাব্য সকলস্থানে সন্ধান করেও তার হদিস পাচ্ছেনা। এ অবস্থার কারনে পরিবার সদস্যদের মাঝে রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে। নিখোঁজ ফাতেমা উপজেলার বদরখালী ইউনিয়নের নজির আহমদের মেয়ে এবং স্থানীয় বদরখালী এমএস ফাজিল মাদরাসার শিক্ষার্থী।
বদরখালী এমএস ফাজিল মাদরাসার সুপার মো.আবুল বশর জানান, শিক্ষার্থী ফাতেমা জন্নাত তাঁর মাদরাসা থেকে এবছর জেডিসি পরীক্ষায় অংশ নেন। গত ১৯ নভেম্বর শেষ হয়েছে পরীক্ষা। কিন্তু পরিবার জানিয়েছে, শিক্ষার্থী ফাতেমা পরীক্ষার শেষ দিন থেকে আর বাড়ি ফিরেনি।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা নজির আহমদ জানান, পরীক্ষা শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত তার মেয়ে ফাতেমা জন্নাত চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদরাসা কেন্দ্রে গিয়ে সকল পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু শেষ দিন ১৯ নভেম্বর বাড়ি থেকে কেন্দ্রে পরীক্ষা দিতে গেলেও পরীক্ষা শেষে সহপাঠিদের সাথে মাদরাসার গাড়িতে করে আর আর বাড়ি ফিরেনি। তিনি অভিযোগ করেছেন, পরীক্ষা শেষে তার মেয়ে মাদরাসার গাড়িতে না উঠার ঘটনাটি তাকে মাদরাসার সংশ্লিষ্ট কোন শিক্ষক জানাইনি।
নজির আহমদ জানান, তাঁর মেয়ে ফাতেমা জন্নাত নিখোঁজের ঘটনায় তিনি বাদি হয়ে ইতোমধ্যে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করেছেন। পাশাপাশি কেউ তার মেয়ের সন্ধান পেলে ০১৮১৬-০২৮১০৯ নাম্বার মুঠোফোনে জানানোর জন্য তিনি অনুরোধ করেছেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।