মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় নতুন বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন পৌরসভার হাজারো গ্রাহক

শেয়ার করুন

ck18p-640x472চকরিয়ায় অবশেষে বিদ্যুৎ লাইনের নতুন সংযোগ পেতে চলছে হাজারো গ্রাহক। এতদিন খাম্বার অভাবে সংযোগ লাইন নিতে ব্যর্থ হাজারো পরিবার অন্ধকারে থাকলেও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর প্রচেষ্টায় তাঁরা অন্ধকার থেকে আলোর মুখ দেখতে শুরু করেছে।

শুক্রবার বিকেলে চকরিয়া থানা সেন্টার এলাকায় নতুন বিদ্যুৎ লাইনের খাম্বা স্থাপন কাজ আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের থানা সেন্টার এলাকায় নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের কাজটি শুক্রবার থেকে পুরোদমে শুরু করা হয়েছে। এদিন বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ লাইনের খাম্বা স্থাপন উদ্বোধন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী জসিম উদ্দিন খান, স্থানীয় বাসিন্দা চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইলিয়াছ আরিফ, সমাজ সেবক আবদুল খালেক সওদাগর, পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, স্থানীয় পৌর কাউন্সিলর জাফর আলম কালু, আওয়ামীলীগ নেতা এসএম সায়েম প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্টানে এলাকার সুধীজন এবং সর্বস্থরের উপকারভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া পৌরসভাটি একটি প্রথম শ্রেনীর পৌরসভা। কিন্তু প্রতিষ্টার পর থেকে দায়িত্বশীল পরিষদের নানা দুর্বলতার কারনে পৌরবাসির মাঝে সংশ্লিষ্টরা শতভাগ সেবা নিশ্চিত করতে পারেনি। যেই কারনে একটি প্রথম শ্রেণীর পৌরসভা এলাকার জনসাধারণ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

তিনি বলেন, বিষয়টি অধিক জনগুরুত্বপুর্ণ হওয়ায় তা আমলে নিয়ে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন মহলে যোগাযোগ করে অবশেষে অবহেলিত মানুষের মাঝে বিদ্যুত সুবিধা নিশ্চিত করার জন্যই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

মেয়র বলেন, আশা করি প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পর পৌরসভার থানা সেন্টারের আশপাশ এলাকা এবং স্থানীয় সংসদ সদস্যের বাসভবন এলাকার হাজারো পরিবার নতুন করে বিদ্যুতের আলোতে মুখরিত হবে।

শেয়ার করুন