মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য লিটুকে সংবাদপত্র হর্কাস সমিতির ফুলেল শুভেচ্ছা ও সাক্ষাত

শেয়ার করুন


কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির সকল নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে থানা সেন্টারস্থ তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে লিটুর সাথে সাক্ষাত করেন হর্কাস নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে হর্কাস নেতৃবৃন্দ জেলা পরিষদের সদস্য লিটুকে সমিতির বিভিন্ন বিষয়ে অবহিত করেন। ওইসময় তিনি সংবাদপত্র হর্কাস সমিতির কল্যাণে সম্ভবপর সব ধরণের সহযোগিতা করার আশ^াস দেন। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুছ, সহ-সভাপতি প্রকাশ বাবু, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক আজমীর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিনার, প্রচার সম্পাদক মোহাম্মদ বাবুল, সমিতির নির্বাহী কমিটির সদস্য কফিল উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল কাদের মোনাফ, সমিতির ম্যানেজার শহিদুল ইসলাম ও হর্কাস নেতা নজরুল ইসলাম প্রমুখ। #

শেয়ার করুন