৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় চোয়ারফাঁড়ি সরকারি মাছ বাজারে ব্যবসায়ীরা জিন্মি, টাকা আদায়ের অভিযোগ


চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁিড়স্থ সরকারি মাছ বাজারে অবৈধ পাল্লা বসিয়ে সাধারণ ব্যবসায়ীদেরকে জিন্মি করে জোরপুর্বক টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে কতিপয় লোকজন দীর্ঘদিন ধরে বাজার থেকে এভাবে টাকা উত্তোলন করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
অভিযোগে চোয়ারফাঁিড়র বাজারের ব্যবসায়ীরা দাবি করেন, সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁিড় বাজারটি সরকারি বাজার হলেও সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল হাকিম দায়িত্বে থাকাকালীন সময়ে তার লোকজনকে দিয়ে পাল্লা বসিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোরণ করতেন। কিন্তু গতবছরের জুন মাসে অনুষ্টিত নির্বাচনে তিনি পরাজিত হওয়ার পরও তার লোকজন বর্তমানে আগের নিয়মে বাজার থেকে পাল্লা বসিয়ে টাকা আদায় করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ঘটনাটি তাঁরা ইতোমধ্যে নতুন ইউপি চেয়ারম্যান মহসিন বাবুলকে অবগত করেছেন। ইউপি চেয়ারম্যান গত ১২ জানুয়ারী অনুষ্টিত চকরিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করেছেন। কিন্তু প্রশাসন এখনো বিষয়টি নিয়ে কোন ধরণের সুরাহা করেনি। বর্তমানে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজন বাজারের পাশে অবস্থিত মসজিদের একটি খালী জায়গা দখলে নিয়ে সেখানে নতুন পাল্লা বসানোর চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা এব্যাপারে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কক্সবাজার জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদের সদস্য’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।