মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় গাড়ি চলাচলে চাঁদা আদায়ের জেরে শ্রমিকদের ওপর হামলা-সংর্ঘষ সড়ক অবরোধ

শেয়ার করুন


চকরিয়ায় মহাসড়কে গাড়ি চলাচলে চাঁদা আদায়ের ঘটনার জেরে হামলা ও সংঘর্ষে অন্তত ১৫জন শ্রমিক আহত হয়েছে। গতকাল শুক্রবার সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা বাজারে ঘটেছে এ সংঘর্ষের ঘটনা।
এদিকে হামলার প্রতিবাদে বেলা ১১টার দিকে বিক্ষুদ্ধ পরিবহন শ্রমিকরা মহাসড়কের চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করলে প্রায় তিনঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগের শিকার হন কক্সবাজার ও চট্টগ্রামী যাত্রীরা।
বিক্ষুদ্ধ শ্রমিকরা দাবি করেছেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে শ্রমিক কল্যান ও মালিক সমিতির নাম ভাঙ্গিয়ে একটি চক্র গাড়ি চলাচলে চালকদের জিন্মি করে চাঁদা আদায় করে আসছিলেন। শুক্রবার সকালে শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন শ্রমিক নেতা বিষয়টি জানতে পেরে ডুলাহাজারা বাজারে গেলে চাঁদা আদায়ে জড়িতরা উল্টো শ্রমিক নেতাদের ওপর হামলার চেষ্টা করে।
এ সময় হামলাকারীদের মারধরে অন্তত ১৫জন শ্রমিক আহত হন। তাঁরা হলেন মো. ইয়াছিন (১৯), সাকিবুল ইসলাম (২৮), মো. আনোয়ার (২২), বশির আহমদ (২৬), নজিবুল ইসলাম (৫৫), হেলাল উদ্দিন (৩২), মো. পুতু (৩৫), কামাল উদ্দিন (৩৮), জামাল হোসেন (২১), জিয়াবুল হক (২৪) ও গিয়াস উদ্দিন (৩২)। আহত এসব শ্রমিককে চকরিয়া উপজেলা হাসপাতাল এবং স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্য আহতের নাম পরিচয় তাৎক্ষনিক সনাক্ত করা যায়নি।
চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম বলেন, তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। তবে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন। #

শেয়ার করুন