৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ‘হাঁসের ঘর’ তুলে দিলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভা ও হারবাং ইউনিয়নের ৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের কাছে হস্তান্তর করেছেন ‘হাঁসের ঘর’। সমতল ভূমিতে বসবাসরত পরিবারগুলো এসব ঘরে হাস-মুরগী পালন করে যাতে আর্থ সামাজিক উন্নয়নসহ জীবন-মানের উন্নয়ন ঘটাতে পারে।
রবিবার (২৮ মে) সকালে চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব ঘর পরিবারগুলোর মাঝে হস্তান্তর করেন এমপি জাফর আলম। 
এ সময় উপকারভোগী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ প্রমূখ।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন জানান- সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১১২ পরিবারকে ঘর প্রদান করা হচ্ছে। প্রথমদফায় এই হাঁসের ঘর বিতরণ করা হয়েছে ৬০টি পরিবারকে। তন্মধ্যে উপজেলার হারবাং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের রাখাইন পাড়ার ৪৫টি এবং পৌরসভার মগবাজারের রাখাইন পাড়ার ১৫টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এসব ঘর। 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।