মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল মামলার আসামি গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণপূর্বক ভিডিও ধারণ করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলার ২ নম্বর আসামি শাহরিয়ার মো. হৃদয়কে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের বাসিন্দা শওকত ওসমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।

দায়ের করা  মামলার এজাহারে জানা যায়, রিয়াজ উদ্দিন নামে যুবক ভুক্তভোগী কলেজ ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। সে রাজি না হওয়ায় গত মে মাসে শাহরিয়ারের সহায়তায় ভুক্তভোগীকে তুলে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। ঘটনার পর থেকে বিচার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বাঁধা দেয় স্থানীয় ইউপি সদস্য রমজান আলী। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। এতে রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি, শাহরিয়ারকে ২ নম্বর এবং ইউপি সদস্য রমজানকে তিন নম্বর আসামি করা হয়েছে।

প্রধান আসামি রিয়াজ ও ইউপি সদস্য রমজান পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ আবদুল জব্বার।

শেয়ার করুন