২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় এমপি ইলিয়াছ ও জাতীয় পাটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল


কক্সবাজার জেলা জাতীয় পাটির সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ এবং চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলা এবং চকরিয়া পৌরসভা জাতীয় পাটি ও সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে পাটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত মিলাত ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন মেম্বার। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক এবং জেলা মহিলা পাটির সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, জেলা পরিষদের নবনির্বাাচিত সদস্য ও চকরিয়া পৌরসভা মহিলা পাটির সভাপতি রেহেনা খানম রাহু। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চকরিয়া পৌরসভা মহিলা পাটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, সহ-সভাপতি আবুল কাশেম আজাদ, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এসএম মাহাবুব ছিদ্দিকী, সাধারণ সম্পাদক জাহাংগীর আলম বিডিআর, সহ-সভাপতি সাংবাদিক দিদারুল করিম দিদার, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম, মাতামুহুরী উপজেলা সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি নাছির উদ্দিন, পেকুয়া উপজেলা মহিলা পাটির সভাপতি আমাতুর রহিম হীরা, মাতামুহুরী উপজেলা মহিলা পাটির সভাপতি হুমায়রা বেগম। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মহিলা পাটির নেত্রী সজরুন নাহার, পেকুয়া উপজেলা মহিলা পাটির নেত্রী দিলোয়ারা বেগম, জাতীয় পাটির নেতা সিরাজুল ইসলাম, জাফর আহমদ বলী, মৌলভী আক্তার, বদিউল আলম, জসিম উদ্দিন, সফি ফকির প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্টানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমপির ব্যক্তিগত সহকারি মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্টিত মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।