১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়া ব্লাড ব্যাংকের বর্ণাঢ্য প্রতিষ্টা বার্ষিকী পালিত

chakaria-blood-bank-17-11-16
কক্সবাজার জেলার অন্যতম সংগঠন চকরিয়া ব্লাড ব্যাংকের এক বছর পুর্তি উদযাপন ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী ছিল ১৫নভেম্বর। এদিন চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজ প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত এ কর্মসূচীতে ১০০০ জনের অধিক শিক্ষার্থী ও জনগণকে ব্লাড গ্রুপিং নির্ণয় ও পরীক্ষা করা হয়। এরপর দুপুর ১২টায় কলেজ হলরুমে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ওরিয়েনটেশনে উপস্থিত থাকা ব্যাক্তিবর্গ। সিটিজি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এ ক্যাম্পিং আরো উপস্থিত ছিলেন নিশি আক্তার, সূর্য দাস, ইমাম হোসেন, আক্তার হামিদ,রাজীব দাস, মো: কাউছার। এছাড়াও চকরিয়া ব্লাড ব্যাংকের এডমিনদের আদনান রামিম, আদনান ইসলাম, ইমরানুল ইসলাম, জুহি চৌধুরী, মো: জিসান, মো. শামিম, মো. মাঈনুল, মো. আসিফ উপস্থিত ছিলেন । চকরিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা এডমিন ইমরানুল ইসলাম বলেন, এ বছরের ধারাবাহিকতায় প্রতি বছরই এ রকম জনসচেতনতা মূলক কাজ করে দিনটি উদযাপনের চেষ্টা করবো। অনুষ্টানে ক্রেস্ট প্রদান করা হয় চকরিয়ার সেচ্ছাসেবী সংগঠন পিচ ফাইন্ডার, স্বাধীন মঞ্চ, হৃদ স্পন্দন, মহামায়া এবং সিটিজি ব্লাড ব্যাংককে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।