৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

বার্তা পরিবেশক :

কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
শনিবার (২৫ মার্চ) বিকেলে এটিএন পার্ক কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌরকাউন্সিলর মো. হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক সাবেক পৌরকাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পৌরসভা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল।

এতে পৌরসভা আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-নেত্রী ইফতার মাহফিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।