১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়া পৌরসভার কাউন্সিলর অপহরণ মামলার আসামী গ্রেপ্তার

আটক
চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলামকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজারহার নামীয় আসামী জাহেদুল ইসলাম জাহেদকে জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৌরসভার ৯সম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়াপাড়া থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন। জাহেদ ওই এলাকার জাহাঙ্গীর আলম ড্রাইভারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এসআই গৌতম সরকার বলেন, গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলামকে বাসটার্মিনালের দক্ষিণ পাশে^ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণ করে একদল দূর্বৃত্ত। ঘটনার রাতে জনগনের সহায়তায় উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চিংড়িজোন থেকে তাকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলাম বাদী হয়ে পরদিন চকরিয়া থানায় ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮জন দেখিয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মামলার ৬নম্বর আসামী জাহেদকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, কাউন্সিলর নজরুল অপহরণ মামলার গ্রেফতারকৃত আসামি জাহেদুল ইসলামকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।