২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়া নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন : ৫৪৯জন শিক্ষার্থীর অংশ গ্রহণ

chakaria-britti-parikka-m-p-elias-17-11-16
চকরিয়া নূরানী মেধাবৃত্তি পরীক্ষা’১৬ ১৭নভেম্বর সকাল ১০টায় চিরিংগা ইসলামিয়া এমদাদুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসা প্রাঙ্গনে গতকাল অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নূরানী, ১ম, ২য় ও ৩য় শ্রেণির ৫৪৯জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধাবৃত্তি পরীক্ষার উপদেষ্টা যথাক্রমে বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক আলহাজ¦ মাওলানা সোহাইব নোমানী, চিরিংগা ইসলামিয়া এমদাদুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা আনোয়ারুল আলম ও দরবেশকাটা মাদরাসার পরিচালক মাওলানা রেজাউল করিম। বৃত্তি পরীক্ষা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৃষ্টপোষক যথাক্রমে চকরিয়া ইকো হোমিও’র মালিক ডা: আবদুল মাবুদ ছিদ্দিকী, কোনাখালী দারুল এরফান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ নুরুল কাদের, কোনাখালী মরংঘোনার বিশিষ্ট সমাজসেবক হাজী রশিদ আহমদ, কাকারা পুলেরছড়া মাদরাসা মারকাজুস সালেহ হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এসএম ইদ্রিছ ও দক্ষিণ কাকারার আলহাজ¦ মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী এবং বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল হক। উল্লেখ্যযে, বিগত ২০০০সাল থেকে চকরিয়া নূরানী মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়ে আসছে। যার সুনাম ও প্রশংসা সর্বত্রে ছড়িয়ে পড়েছে। পরিদর্শনকালে হাজী ইলিয়াছ এমপি বলেন, জনকল্যাণকর এধরণের বৃত্তি পরীক্ষা আয়োজনে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দ্বীন ইসলাম সর্ম্পকে আরো বেশি করে জানার আগ্রহ বাড়ছে। যার কারণে দুনিয়াবী ও আখেরতী কল্যাণ বয়ে আনবে। তিনি বলেন, ভবিষ্যতে যেন আরো বড় পরিসরে আয়োজন করা যায় এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে মান সম্মত পুরস্কারের ব্যবস্থা নেওয়া যায় সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।