২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়া ডুলাহাজারায় বিজয় মেলা শুরু : কিছুতেই অশ্লীলতা মেনে নেওয়া হবে না

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সম্মুখাংশে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করা হয়। ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। উপস্থিত বক্তারা দেশ এগিয়ে যাওয়ার পেছনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের প্রতিচ্ছবি ও বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস তুলে ধরেন। মেলায় কোন প্রকার অশ্লীলতা মেনে নেওয়া হবে না, যদি জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি পরিচালিত হয় তাহলে প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিক বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন তার বক্তব্যে কঠোর সতর্ক করে দেন। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার মুক্তিযুদ্ধা বিষয়ক নেতৃবৃন্দ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোক্তার আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়নের সবেক চেয়ারম্যান কামাল হোছাইন, ডুলাহাজারা ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত আলী সহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এক মাসের জন্য অনুমোদন পেলেও ঐতিহ্যবাহী বিজয় মেলাটি আগামী ১৫দিন পর্যন্ত চালবে বলে জানান ইউনিয়ন যুবলীগের সা.সম্পাদক ও মেলা পরিচালনা কমিটির সহ সভাপতি তৌহিদুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।