৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়া কলেজের বার্ষিক অনুষ্ঠানে যোগদান সমাজসেবার আয়বর্ধক সামগ্রী বিতরণে এমপি জাফর

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন কয়েকদিনব্যাপী চলা চকরিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৩, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষদিনে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া। কলেজ প্রাঙ্গনের স্বাধীনতা মঞ্চে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদু রহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সাবেক সফল ভিপি অধ্যাপক ড. জালাল উদ্দিন সোয়াইব, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, কলেজের অধ্যাপক একেএম শাহাবুদ্দীনসহ কলেজের সকল শিক্ষক, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সংবর্ধিত অতিথিবৃন্দ।

এদিকে এমপি জাফর আলম এদিন সকালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চকরিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ভবঘুরে ও হতদরিদ্রদের মাঝে ছাগল, সেলাই মেশিন ও সবজি বিতরণ অনুষ্ঠানে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীসহ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।