১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ সেন্টমার্টিনে নৌবাহিনীর জরুরী চিকিৎসা সেবা ও ত্রাণসামগ্রী বিতরণ

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ ও লন্ড-ভন্ড হয়ে যাওয়া ১২শ পরিবারের মধ্যে জরুরী ভিত্তিতে ঔষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনীর সদস্যরা।
৩১মে সকাল ১১টায় জরুরী ত্রাণসামগ্রী বোঝাই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযানে করে আসা প্রায় নৌবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত বিশেষ মেডিকেল টিম সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোরায় আঘাতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা,জীবন রক্ষাকারী ঔষধ ও খাবার স্যালাইন বিতরণ করেন। বিকালে সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্থ ১হাজার ২শ পরিবারের মধ্যে চাল,ডাল,মুড়ি,চিড়া,গুড়,মোমবাতি,পলিথিন ব্যাগ,ম্যাচ বক্স ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। এসময় নৌবাহিনীর সেন্টমার্টিন কমান্ডার লেঃ আল আমিন, স্থানীয় মেম্বার-মহিলা মেম্বার,পুলিশ,কোস্টগার্ড,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৩০মে নৌবাহিনীর ক্যাপ্টেন এহসানুল করিমের নেতৃত্বে যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান জরুরী খাদ্য সামগ্রী নিয়ে দুর্গত সেন্টমার্টিনে আগমন করেন। দুর্যোগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।