২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ঘুমধুমের ফাতেমা ইয়াবাসহ আটক

 


পার্সেল করে পাচারের সময় কক্সবাজার শহরে এসএ পরিবহন কাউন্টার থেকে ইয়াবাসহ ফাতেমা বেগম (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ তাকে আটক করেন। তার কাছ থেকে ১৬’শ ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্সেলের আড়ালে ইয়াবা পাচারে শহরের হলিডে মোড়স্থ এস এ পরিবহনের কাউন্টার থেকে ওই নারীকে আটক করা হয়। ক্যালসিয়ামের প্যাকেটে বিশেষভাবে মোড়ানো অবস্থা থেকে ১৬’শ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক ওই নারী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের মেয়ে। সে শহরের টেকপাড়া এলাকায় চাচা আব্দুল মালেকের বাসায় থাকত।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘প্রাথমিক স্বীকার উক্তিতে ওই ইয়াবা গুলো সে তাঁর চাচা আব্দুল মালেকের বলে স্বীকার করেছে। সে ও তার চাচার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।