মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ঘুমধুমে শিক্ষক কাকন বড়ুয়ার ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজ এডিটরঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার কুতুপালং উত্তর ঘুমধুমে করোনা ভাইরাসের প্রভাবে যে সকল অসহায় পরিবারের লোকজন কাজ করতে পারছে না সেই সকল অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ ছাত্রলীগ ঘুমধুম ইউনিয়ন শাখার সাবেক সাধারন সম্পাদক কাকন বড়ুয়া।

শিক্ষক কাকন বড়ুয়া তার বেতন পেয়ে অসহায়দের কথা চিন্তা করে উত্তর ঘুমধুমের ২৫ টি পরিবারের মধ্যে ত্রান বিতরন করেন। ৮ মে শুক্রবার সকালে এই বিতরন করা হয়।

ত্রাণসমাগ্রী বিতরণকালে কাকন বড়ুয়া বলেন,দেশে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে উত্তর ঘুমধুমের গরীব, মধ্যবিত্ত, কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজন সীমাহীন কষ্ট করছে। তাদের কথা চিন্তা করে আমি আজ ২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এই দুর্যোগ মহামারী যতদিন থাকবে ততদিন গরীব দুঃখী মানুষের জন্য আমার পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো।

শেয়ার করুন