মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ঘুমধুমে ইয়াবা সহ দুই মিয়ানমারের নাগরিক আটক

শেয়ার করুন

ঘুমধুম সীমান্ত এলাকা থেকে আট হাজার ইয়াবা, মোবাইল ফোন ও বার্মিজ মুদ্রাসহ ২ মায়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
গত রবিবার রাতে উখিয়া উপজেলা বালুখালী কাকড়ার ব্রীজ নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মংডু বুচিদং নাগবিল এলাকার মৃত নেরামতের ছেলে মো. সেলিম রেজা (৩২), ডেকিবুনিয়ার তুমব্রু লেফট এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. ফারুক মিয়া (২৫)।
৩৪ বিজিবির পরিচালক (অধিনায়ক) মনজুরুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযানে ৮ হাজার বার্মিজ ইয়াবা, ২ হাজার ১৫০ টাকা মূল্যের ১টি মোবাইল ফোন এবং বার্মিজ কিয়াট ২০ হাজার টাকাসহ ২ মায়ানমার নাগরিক আটক করা হয়।
তিনি জানান, আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে। আটক করা মালামালগুলোর মূল্য ২৪ লাখ ২২ হাজার ১৫০ টাকা।

শেয়ার করুন