২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ | ১০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

ঘুমধুম সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গাকে ফেরত

c78c727263285030c5e0a971b589ce19-56eec6d07c3ab
কক্সবাজারের উখিয়ায় ৫ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুইটি শিশু রয়েছে। এ নিয়ে গত ২৭ দিনে কক্সবাজার ৩৪ বিজিবি অনুপ্রবেশের সময় ৪১৬ জনকে মিয়ানমারে ফেরত পাঠালো।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে। এ কারণে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ অনেকটা কমে এসেছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে মিয়ানমারের আরকান মুসলিম অধ্যুষিত এলাকায় সে দেশের সেনাবাহিনীর নির্যাতন ও সহিংস হামলা বেড়ে যাওয়ার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।