১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ঘুমধুম ইউনিয়ন পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব

 


বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্মসচিব বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের পরিচালক সাইফুল্লাহ মকবুল মুর্শেদ ঘুমধুম ইউনিয়ন পরিদর্শন করলেন। ১ দিনের সংক্ষিপ্ত সফরে গতকাল সকাল ৯ টার দিকে তিনি ঘুমধুম ইউনিয়ন পরিষদে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাংগীর অাজিজ, ইউপি সচিব এরশাদুল হক, ইউপি সদস্য/সদস্যাবৃন্দ। ইউপি পরিদর্শন বইতে স্বাক্ষর করার পূর্বে যুগ্ন সচিব পরিষদের তথ্য সেবা কেন্দ্র, গ্রাম্য অাদালত, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ও মৌলিক প্রশিক্ষণের খোজঁ খবর নেন।এরপর বেলা ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে ঘুমধুম উচ্চ বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১নং ও ২ নং উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় যুগ্ন সচিব বলেন ছাত্র/ছাত্রীদের গণিত ও ইংরেজিতে দক্ষ করে তোলতে শিক্ষদের সিলেবাস ও পাঠ্যক্রম অনুসারে পাঠদান করতে হবে। যুগ্ন সচিবের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদ, ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিথির সভাপতি জহির অাহমেদ, প্রধান শিক্ষক হামিদুল হক, অাকতার উদ্দিন, শফিক অাজাদ, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এএসঅাই রুপন দে সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।