মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ঘরে বসেই জানা যাবে করোনা পরীক্ষার ফল

শেয়ার করুন

চট্টগ্রামে এখন থেকে ঘরে বসেই করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল জানা যাবে। এ সম্পর্কিত নতুন একটি ওয়েবসাইটে প্রবেশ করে নমুনা প্রদানের সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল, ওই নম্বর দিয়ে করোনা পরীক্ষার ফল সহজেই জানা যাবে। একই সঙ্গে ওয়েব সাইটটিতে করোনা পজিটিভ বা নেগেটিভ ফলাফল প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী করণীয় সম্পর্কে একটি নির্দেশনা প্রদর্শিত হবে।

আজ রবিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে নতুন এ ওয়েব সাইটটি চালু করা হয়েছে। এটি উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। প্রতিদিন কভিড-১৯ পরীক্ষাগারগুলো (ল্যাব) থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফল এ ওয়েব সাইটে আপলোড করা হবে। এ লক্ষ্যে ১৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল কাজ করছে বলে জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, সর্বস্তরের জনসাধারণকে এ ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে কভিড-১৯ নমুনা পরীক্ষার ফল জেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এ ওয়েব সাইটে প্রবেশ করে প্রদত্ত মোবাইল নম্বর ব্যবহার করে নমুনার ফল জানা যাবে। মানুষের সুবিধার জন্য ওয়েবসাইটটি চালু করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ূয়া বলেন, প্রতিদিন আমাদের নিয়ন্ত্রণ কক্ষে কয়েক’শ ফোন আসে। সকলে জানতে চান নিজেদের নমুনা পরীক্ষার ফল। গত কিছুদিন ধরে আগের চেয়ে ফোন কল অনেক বেশি আসছে। আবার অনেকেই সরাসরি নিয়ন্ত্রণ কক্ষেও ফল জানতে চলে আসছেন। তাই এ ওয়েব সাইটটি চালুর মধ্যে দিয়ে মানুষ এখন থেকে ঘরে বসেই সহজেই নমুনা পরীক্ষার ফল জানতে পারবেন।

শেয়ার করুন