৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

গ্রামের মিশুক ছেলেটি শহরের সংগঠক নির্বাচিত

হাফিজুল ইসলাম চৌধুরী: অত্যন্ত মিশুক, গরীব-দরদী, ধৈর্যশীল এক যুবক হলেন মিজানুল হক মিজান। নিজ বাড়ি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটাগ্রামে। তাঁর বাবা হলেন ওই গ্রামের প্রয়াত নূর আহমদ। তবে মিজানুল হকের ব্যবসা-বাণিজ্য কক্সবাজার শহরেই। অত্যন্ত সততার সহিত সী-কিং হোটেলের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু সময় পেলেই ছুটে যান গ্রামে। এলাকার তরুণদের নিয়ে ঝাপিয়ে পড়েন সাধারণ মানুষের কল্যানে। সকলের খোঁজখবর রাখেন মুঠোফোনে।
মিজানুল হক নিজের কর্মতৎপরতার পুরস্কার পেয়েছেন গত শুক্রবার (২০ অক্টোবর)। কক্সবাজার গ্রাম উন্নয়ন সমবায় সমিতি (রেজি: নং ২০২৬) লিঃ এর ব্যবস্থাপনা কমিটির হাড্ডাহাড্ডি নির্বাচনে বিপুল ভোটে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ৩২৫ ভোটের মধ্যে মিজানুল হক পেয়েছেন ২১০ ভোট। এই সমবায় সমিতিতে মামুনর রশিদ সভাপতি এবং জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মিজানুল হক মিজান বলেন, ‘কক্সবাজার গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের পাশাপাশি- গর্জনিয়া, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির লোকজনের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এতদঅঞ্চলের দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রিয় ভাইয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেভাবে আমার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে, এতে আমি সত্যিই অভিভূত।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।