১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গ্রামবাসী না আসায় জানাজা পড়ালেন ইউএনও, দাফন করলো পুলিশ!

কাশি, সর্দি জ্বর ও শ্বাসকষ্টি নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ঝিনাইদহ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বড় খাজুরা গ্রামের সামেদ আলী।

এরপর শনিবার বিকালে গ্রামের বাড়িতে নেয়া হয় তার মরদেহ। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দাফন কাজে এগিয়ে আসেনি এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা।

বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ অন্য পুলিশ সদস্যরা।

সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ। জানাজা শেষে নিজেরাই মরদেহের খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ও পুলিশ জানায়, শনিবার রাতে কাশি, সর্দি জ্বর ও শ্বাসকষ্টি নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।