৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

‘গ্রাম গঞ্জ টাউন সব “লকডাউন”

‘গ্রাম গঞ্জ টাউন সব “লকডাউন”

শের আলী পিপিএম

রাজধানী ঢাকা আর মুদ্রা হল টাকা
রাজপথ আর পকেট দু’টোই ফাঁকা।
সামাজিক দূরত্ব বেড়ে গেছে গুরুত্ব
মানবিক কাজে প্রমাণ কর মনুষ্যত্ব।

বন্ধ চট্টগ্রাম,বন্ধ মক্কা মদীনা হেরাম
তবু লকডাউন মানছে না গাঁ-গেরাম!
সতর্কতা-সচেতনতা সৃষ্টিতে সরকার
আরো কঠিন-কঠোর হওয়া দরকার।

দেশে এল মহামারি ভাইরাস করোনা
বিনা দাফন কাফনের মতো মরোনা।
সপ্তাহ দুয়েক কোয়ারেন্টাইনে থাকো
নিজের ঘরে বসে আল্লাহকে ডাকো।

বিবাহ সাদী আর সামাজিক অনুষ্ঠান
বন্ধ হয়ে গেছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রত্যেক পাড়া মহল্লা গ্রাম গঞ্জ টাউন
খুবই গুরুপূর্ণ সবার জন্য লকডাউন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।