মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

গোলাম মওলা-জাহানারা-শরমিন ট্রাস্টের বৃত্তি প্রদান

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি : গোলাম মওলা চৌধুরী-জাহানারা বেগম- শরমিন ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান উপলক্ষে রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজার সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয় ও রত্নগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক (ডাঃ) আনিস উল মওলা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আরিফ উল মওলা, আসিফ উল মওলা ও দুই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী, অভিবাবকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রিজিয়া আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতিল আশেকিন ও সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহার। অনুষ্ঠানে উভয় বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীর বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদাণ করা হয়।

শেয়ার করুন