মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

গোমাতলীর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই: শিক্ষার্থীদের দূর্ভোগ

শেয়ার করুন

at
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী মোহাজের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় কোমলমতি ছাত্রছাত্রীদের প্রচন্ড গরমে অসহনীয় দূর্ভোগের শিকার হতে হচ্ছে। ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নাজুক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। বিদ্যুৎহীন এ বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য শিক্ষকরা ঈদগাঁও পল্লী বিদ্যুত অফিসে আবেদন করার পরও বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে না বলে জানা গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উত্তর গোমাতলী মোহাজের প্রাথমিক বিদ্যালয়টি অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। তথাপিয় পড়ালেখার গুনগতমান নিয়ে সদরে শীর্ষ অবস্থানে রয়েছে। চলতি অর্থ বছরে কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় সংস্কার করা হলেও আসবাবপত্রের অভাবে এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পড়ালেখা করছে জরাজির্ণ সাইক্লোন সেল্টারে।

শিক্ষকদের অভিযোগ চৈত্রের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ছটপট করতে দেখা যায়। এমতাবস্থায় পড়ালেখা বা পাঠদানের প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট করা যাচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী জানান, তার বিদ্যালয়ের আশে পাশে কোন গাছগাছালি না থাকায় স্বাভাবিক গরমের চাইতে তাপমাত্রায় ছাত্রছাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এমতাবস্থায় বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা  এখনো বিদ্যুতের ব্যবস্থা করে দেননি।
ঈদগাঁও পল্লী বিদ্যুত এজিএম শফিউদ্দিন আহমদ জানান, আবেদনে শিক্ষা কর্মকর্তার সুপারিশ প্রয়োজন বিধায় বিদ্যুত সংযোগ দেওয়া হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকদের জানানো হয়েছে।

ফাইল ছবি

শেয়ার করুন