৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

গেদুচাচা’র মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি : গেদুচাচা খ্যাত কলামিস্ট, সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য খোন্দকার মোজাম্মেল হক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি- মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেম।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও আজকের সূর্যোদয় গ্রুপের চেয়ারম্যান ফেনীর এ কৃতী সন্তান রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) বিকাল ৪টায় মৃত্যুবরণ করেন। বেশ কয়েক দিন ধরেই কৃতী এ সাংবাদিক অসুস্থ ছিলেন। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন তিনি। গত শতকের ’৮০-এর দশকে খোন্দকার মোজাম্মেলের সম্পাদনায় সুগন্ধা নামে একটি সাপ্তাহিক প্রকাশিত হতো। সেখানে ‘গেদুচাচার খোলা চিঠি’ নামে একটি কলাম লিখতেন তিনি, যা ওই সময় ব্যাপক জনপ্রিয় ছিল। মোজাম্মেল হক পরে সূর্যোদয় নামে আরেকটি সাপ্তাহিকও প্রকাশ করেন। এরপর আজকের সূর্যোদয়ও বের হয় তার সম্পাদনায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।