৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: প্রধান আসামি সহ গ্রেফতার ২

 

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রবিবার রাতে তাদেরক গ্রেফতার করা হয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন র‍্যাব- ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

এ বিষয়ে দুপুর ১ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীতে র‍্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে সন্ত্রসী দেলওয়ার বাহিনী সদস্যদের বিরুদ্ধে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার এক মাস পর গতকাল রবিবার সকাল থেকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারীকে ৩-৪জন বিবস্ত্র করে বেদম মারধর করছে। একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরে।

বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি কেউ। যা অত্যন্ত নির্মম ও নৃশংস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।