১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গুলশানে বৈঠক করবেন বিএনপি নেতারা

কক্সবাজার সময় ডেস্কঃ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে নিজেদের মধ্যে বড় ধরনের বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। শনিবার সন্ধ্যা ৬টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একত্রে মিলিত হচ্ছেন তারা।
খালেদা জিয়ার গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিবসহ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠকে মিলিত হবেন।
দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর এই প্রথম একসঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যরা।
জানা গেছে, খালেদা জিয়ার অনুপস্থিতিতে সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই দণ্ডাদেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।