মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

গুজবে কান দেবেননা, গুজব ছড়াবেন না : ডিসি কামাল হোসেন

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : করোনা ভাইরাসজনিত মহাসংকটের সময় কেউ গুজব ছড়াবেন না। আবার কেউ গুজবে কানও দেবেন না। গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন।

বৃহস্পতিবার ২৬ মার্চ দিবাগত রাত হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের অহেতুক গুজব সৃষ্টি প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সম্মানিত নাগরিকদের প্রতি এ আহবান জানিয়েছেন। জেলা প্রশাসক বলেন, এ দুর্যোগময় সময়ে যারা গুজব ছড়ায় তারা দেশ ও সমাজের শত্রু। গুজব একটি জগন্য অপরাধ। গুজব রটিয়ে আতংক সৃষ্টিকারীদের কঠোর আইনের আওতায় আনতে তিনি সকলের সহায়তা কামনা করেছেন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, এ পরিস্থিতিতে দায়িত্বশীল করো অনুমতি ছাড়া কোন কাজ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কখনো কাম্য নয়। তাই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস জীবাণু সংক্রামণ প্রতিরোধে ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ ঘরে থেকে ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

শেয়ার করুন