১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৮ মাঘ, ১৪৩২ | ২২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

গুগল ম্যাপে বাংলা ফিচার চালু করল প্রতিষ্ঠানটি

প্রযুক্তি সম্রাট গুগলের ম্যাপ সেবায় বাংলা ভাষায় নতুন ফিচার চালু করা হয়েছে। এখন থেকে বাংলাদেশে গুগল ম্যাপ ব্যাবহারকারীরা বাংলায় ভয়েস নেভিগেশন পাবে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ফিচার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
নতুন যুক্ত হওয়া এ ফিচারের মাধ্যমে গুগল ম্যাপসে কোথাও পৌঁছানোর সময়, বাইক চালানোর নির্দেশনা ও বাংলায় ভয়েস নেভিগেশন পাওয়া যাবে। এ ফিচারে যাত্রাপথ নির্ধারণ এবং তা অন্যদের সঙ্গে শেয়ারও করা যাবে।
রাইডার যদি নির্ধারিত যাত্রাপথের বাইরে চলে যায় তাহলে নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা সিস্টেমও যুক্ত করা হয়েছে।
গুগল ম্যাপসের প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক ক্রিস ভিতালদেভারা বলেন, ‘স্থানীয় জনসাধারণকে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিতে বাংলা ভয়েস নেভিগেশন এবং উপযুক্ত পথ দিয়ে গন্তব্যে পৌঁছানো ও কমিউটার সেফটির মতো সুবিধা যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ম্যাপের নতুন মেশিন লার্নিং ফিচারের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ম্যাপসের নতুন সংস্করণটিতে এ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘ম্যাপ তৈরিতে গুগলের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম বিভিন্ন পরিষেবা উদ্ভাবনে সরকার ও গুগল একত্রে কাজ করবে বলে আমি আশাবাদী।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।