১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

গাঁজা বিক্রি: চট্টগ্রামে ৩ জনের সাজা

চট্টগ্রামের বায়েজিদ ও চকবাজার এলাকায় গাঁজা কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বায়েজিদ থানার স্টারশিপ পাহাড়িকা আবাসিক এলাকা থেকে হাসিনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

হাসিনা বেগমের ১৪ ও ৯ বছর বয়সী দুই ভাগ্নেকে সেখানে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

তাহমিলুর রহমান বলেন, অভিযানে দুই কেজি গাঁজা ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
“হাসিনাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ভাগ্নেকে তিনি গাঁজার পুরিয়া তৈরির কাজে ব্যবহার করতেন। শিশু হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

পরে নগরীর চক সুপার মার্কেটে অভিযান চালিয়ে তৃতীয় তলায় একটি ট্রাংকের ভেতর থেকে চারশ গ্রাম গাঁজা পায় ভ্রাম‌্যমাণ আদালত। এ সময় গাঁজা বিক্রেতা জসিম ও ক্রেতা মহিনকে আটক করা হয়।

এদের মধ্যে জসিমকে ছয় মাসের এবং মহিনকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান।

তিনি বলেন, “অভিযান চলাকালে চক সুপার মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।”

উদ্ধার করা গাঁজা পরে ধ্বংস করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।