২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

গর্জনীয়ায় খালের ভরা পানি ডিঙ্গিয়ে পার মৃতদেহের


রামু উপজেলার পূর্বাঞ্চল গর্জনীয়া ইউনিয়নের একটি অবহেলিত জনপদ বড়বিল। এই বড়বিলের মগঘাট খালে দীর্ঘদিনের দাবী ছিল একটি ব্রীজ। বিভিন্ন সময়ে এলাকাবাসী তাদের দাবী জানিয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধির কাছে ব্রীজটি নির্মাণের জন্য বারংবার আবেদন করার পরও হয়নি। যার কারণে জনদূর্ভোগে পড়তে হচ্ছে সাধারন মানুষ, স্কুল-মাদরাসা পড়–য়া শিক্ষার্থী এমনকি মৃতদেহকেও।
সোমবার ৩০ জানুয়ারী খালের ওপারে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন সাবেক ইউপি সদস্য ফিরোজ আহমদের আম্মাজান। তাকে দাফন করতে হলে অবশ্যই এই খালের ভরা পানি ডিঙ্গিয়ে পার হতে হবে। তাই বাধ্য হয়ে মৃতদেহ নিয়ে কোমর সমান পানি ডিঙ্গিয়ে দাফনের কার্য সম্পাদন করা হয়েছে। মগঘাট খালের উপর একটি ব্রীজ নির্মাণ এখন সময়ের দাবী বলে মন্তব্য করেছেন এলাকাবাসীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।