৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

গর্জনিয়ার রাজনীতিক সুলতান আহমদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


রামুর বৃহত্তর গর্জনিয়ার প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম মিয়া চৌধুরীর বড় ছেলে সুলতান আহমদ চৌধুরীর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘ দুসপ্তাহ ধরে বিভিন্ন রোগে ভোগছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার স্থানীয় গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে বিশিষ্ট এই রাজনীতিকের জন্য আয়োজিত দোয়া মাহফিলে আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সরব উপস্থিতি ছিল। ইউনিয়নের সামাজিক সংগঠন আলহাজ্ব নাজের নূর ফাউন্ডেশন দোয়া মাহফিলের আয়োজন করেন।
মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকের আহমদ। এসময় উপস্থিত ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, আলহাজ্ব নাজের নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবী আলম, উত্তর ক্যাজরবিল জামে মসজিদের খতিব মাওলানা সুরত আলম, ক্যাজরবিল জামে মসজিদের ইমাম মাওলানা এরশাদ, আমির আলী চৌধুরী জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম, রাজঘাট জামে মসজিদের ইমাম মাওলানা লোকমান, গর্জনিয়া নুরানি একাডেমির প্রধান মাওলানা ওলিউল্লাহ, মিয়াজিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা শামসুল আলম, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কহিনুর আজম, গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রশিদ আহম্মদ সিকদার, বদরুজ্জামান, হাজী আমানুল হক সিকদার, যুবনেতা জসিম উদ্দিন হেলালী, শাহ জাহান প্রমূখ।
উল্লেখ্য, সুলতান আহমদ চৌধুরী রামু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও নানা সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।