৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

গর্জনিয়ার মেঠো পথে একুশের প্রভাতফেরী ও রচনা প্রতিযোগিতা


রামুর গর্জনিয়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল আটটায় গ্রামের মেঠো পথে অমর একুশের প্রভাতফেরী বের করে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম মনিরুল ইসলাম, শিক্ষক আবু মুছা কুতুবি, আসহাব উদ্দিন, আহমদ শাহ বাবুল, সিমলা প্রভা দে, অসিত পাল, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী এবং শিক্ষার্থীরা অংশ নেন। প্রভাতফেরী শেষে বিদ্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে একুশের প্রথম প্রহর এবং সকালে আলাদাভাবে ইউপি সদস্য আজিজুল হক সিকদার, নুরুল আলম সিকদার ও কামাল হোসেনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ, তৈয়ব উল্লাহ চৌধুরী ও এ.এইচ.এম মনিরুল ইসলামের নেতৃত্বে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউছুফের নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ছুরুত আলম চৌধুরী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিমের নেতৃত্বে বিএনপি,
ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম মওলার নেতৃত্বে যুবলীগ, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মালেকের নেতৃত্বে যুবদল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী ও ছাত্রলীগনেতা তানজিদ রায়হানের নেতৃত্বে ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুল হক আজিজ, সহসভাপতি শহীদুল্লাহ শহীদ ও সাধারণ সম্পাদক রাসেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ইউনিয়নের একমাত্র শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধঞ্জালি প্রদান করেন।
অন্যদিকে জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ ও থোয়াংগেরকাটা আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে একুশের নানা কর্মসূচী পালন করা হয়। তবে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ’সহ বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনটিতে কালো পতাকা উত্তোলন করা হয়নি। সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছিলোনা দৃশ্যমান কর্মসূচী। তা নিয়ে ভাষাপ্রেমিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।