মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যুতে এসএসসি-১১ ব্যাচের শোক

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিদ্যালয়ের ২০১১ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। শুক্রবার (১৬মার্চ) ওই ব্যাচের ছাত্র হাফিজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে ব্যাচের পক্ষে আরও শোক প্রকাশ করেন- ফারজানা ইসলাম সুইটি, নাসরিন জাহান, তামিমা সুলতানা সুমি, ফরিজা বেগম, আবদুল মান্নান, কামরুজ্জামান রাসেল, আবদুল্লাহ আল নোমান, মিজানুর রহমান, অপূর্ব চৌধুরী, মনোয়ারা বেগম, রাশেল শর্মা প্রমূখ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘জনাব এএইচএম মনিরুল ইসলাম স্যার ছিলেন বাবার মত। তিনি অত্যন্ত দক্ষতার সহিত বিদ্যালয় পরিচালনা করতেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে খোঁজখবর রাখতেন। বিদ্যালয়ে প্রিয় এই প্রধান শিক্ষকের শূণ্যতা কখনো পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের ২০১১ এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীরা গভীর শোকাহত। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।’

উল্লেখ্য-গত ১৩ মার্চ বিকেল ৩টায় কক্সবাজার ডিজিটাল হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম মনিরুল ইসলাম পরপারে পাড়ি জমান। তাঁর স্ত্রী নাসরিন আক্তার নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাঁদের সাংসারিক জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। ১৩ মার্চ সন্ধ্যা পৌনে সাতটায় নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে প্রয়াত প্রধান শিক্ষকের প্রথম জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ওসমান। সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে। নামাজে ইমামতি করেন বিদ্যালয়ের হেড মাওলানা আবু মুছা কুতুবি। পর দিন ১৪ মার্চ চকরিয়ার নিজ গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা নামাজ শেষে মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন