মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

শেয়ার করুন

হাফিজুল ইসলাম চৌধুরী: কক্সবাজারের রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১২ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে নোটিশ জারি করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অধিক মনযোগী ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কায়সার জাহান চৌধুরী বলেন, ‘শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছি। বেশ কিছুদিন ধরে শুনা যাচ্ছে, শিক্ষার্থীরা ক্যাম্পাসে স্মার্টফোনে গান শুনছে এবং গল্প করছে। এতে শ্রেণিকক্ষে তারা মনোযোগী হতে পারছেন না। শ্রেণিকক্ষমুখী করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, শিক্ষক-শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা ক্যাম্পাসে মোবাইল ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম ব্যহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনোযোগী হতে পারছে না। এটা অনভিপ্রেত।’

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার বড়–য়া বলেন, এ ব্যাপারে এখন থেকে তদারকি করা হবে এবং কোন ছাত্র-ছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেলে তা কেড়ে নেওয়া হবে। পরবর্তীতে অভিভাবকের উপস্থিতিতে শাস্তি প্রদান করা হবে।

শেয়ার করুন