৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

গভীর রাতে শীতার্তদের পাশে উখিয়ার ইউএনও নিজামউদ্দিন

কনক বড়ুয়া, নিউজরুমঃ

উখিয়ায় রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত ৬০ জন অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ন প্রকল্পে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ প্রমুখ।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে এই অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। এদিকে দেশে হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহ এবং শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই তাদের কষ্ট কিছুটা হলেও কমানোর জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।