৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

গবাদিপশুর হাট বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসকের

ইমাম খাইর, সিবিএন
করোনার সংক্রমণ রোধকল্পে এবার কক্সবাজারের সমস্ত গবাদি পশুর হাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে তিনি জানান।

শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের ফেসবুক ওয়ালে এই ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস থেকে আত্মরক্ষায় জনসমাগমে বুধবার (১৮ মার্চ) বিকালে বিধিনিষেধ আরোপ করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। পরে পর্যটন স্পটসমূহ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

ঘোষণার পর থেকেই জনশূন্য হয়ে যায় কক্সবাজার সমুদ্র পাড়সহ আশপাশের এলাকাগুলো।

কক্সবাজারে পর্যটক আগমন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাত্রীবাহীবাস তল্লাসি করতে চকরিয়ায় বসানো হয়েছে পোস্ট।

বিভিন্ন বাস কাউন্টার ও জনসমাগমের জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারপত্র বিলিসহ সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।

যে সকল পর্যটক বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছিল তারা নিরাপদে গন্তব্যে চলে গেছে।

এরপর থেকে কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানী, হিমছড়িসহ প্রায় সব পর্যটন স্পটে চরম শূন্যতা বিরাজ করছে।

রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

কমিউনিটি ক্লাবে লোকসমাগম ও বিয়েশাদিতে কড়াকড়ি করে। শুক্রবার কক্সবাজার সাইফুল কমিউনিটি সেন্টারে একটি বিয়ের আয়োজনর অভিযান চালায় জেলা প্রশাসনের একটি টিম।

সতর্ক করা হয় কমিউনিটি সেন্টারের মালিক, বর ও কনে পক্ষকে।

শুক্রবার পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ৬৬ জন। প্রবাস থেকে ফিরেছে প্রায় ১৭০০ জন।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।