১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ২০ জনের করোনা শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার (১৩ জুলাই) ২৭০ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। যার মধ্যে ৩৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, নেগেটিভ এসেছে ২৩৪ জনের। ৩৬ জন শনাক্তদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ২০ জন, বান্দরবান জেলায় ৯ জন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৪ জন ও আগে পজেটিভ হওয়া পুরাতন ৩ জন করোনা রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

শনাক্ত হওয়া কক্সবাজার ২০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১০ জন, উখিয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা হয়েছে মোট ৩০২৮ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। ৪৭ জনের মধ্যে রয়েছে কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, রামু উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৬ জন ও টেকনাফ উপজেলায় ৫ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।