২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

গত বছর ৭৩৯ নারী ধর্ষিত

২০১৬ সালে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৭৩৯ জন নারী, এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৫৩ জন। শুধু ধর্ষণের মধ্যেই বর্তমান পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি সহিংসতা থেমে নেই। নারীর প্রতি চলছে নির্যাতন, এসিড সন্ত্রাস, যৌতুকের জন্য হত্যাসহ নানা ধরনের অত্যাচার।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারের (এইচআরএসএস) বার্ষিক গবেষণা প্রতিবেদন ‘হিউম্যান রাইট বুলেটিন’ এ এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এক বছরে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ২৬৬ জন নারী, যৌতুকের জন্য হত্যা করা হয় ১৫৩ জনকে। আর আহত হন ৭২জন। তাছাড়া, পারিবারিক কলহে নিহত হন ৩০৯ জন আর আহত ৬৬ জন, এসিড নিক্ষেপের শিকার হন ৩৯ জন নারী।

হিউম্যান রাইটস বুলেটিনে দেখা যায়, ২০১৬ সালে দেশে ২৬৬ জন শিশু ধষর্ণের শিকার হয়, যাদের বয়স ১৬ এর নিচে।  ওই বছরের অক্টোবর মাসে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার সংখ্যায় ছিল ৭৭। আর সবচেয়ে কম ফেব্রুয়ারি মাসে, ৩৬ জন।

তাছাড়া, বার্ষিক গবেষণা এই প্রতিবেদনে গত বছরের দেশব্যাপী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, সংখ্যালঘুর উপর আক্রমণ, সাংবাদিকদের উপর আক্রমণ, সীমান্ত হত্যা, অপহরণ, শিশুর প্রতি সহিংসতা প্রভৃতি চিত্র উঠে এসেছে। দেশের প্রথম সারির ১২টি দৈনিক পত্রিকা থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনটি দাবি করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।