মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

গণভবনে ক্রীড়াবিদদের মিলনমেলা আজ

শেয়ার করুন

আজ দেশের কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাতটায় গণভবনে শুরু হবে এই অনুষ্ঠান।

আজকের সংবর্ধনা অনুষ্ঠানটি হবে ভিন্ন ধরনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া ক্রীড়াবিদদের আলাদা করে পুরস্কৃত করতেন। আজ একসঙ্গে, একই ছাদের নিচে ৩৩৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। প্রত্যেককে দেওয়া হবে আর্থিক পুরস্কার। ফলে বাংলাদেশের ক্রীড়ায় নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে।

গত অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে-বিদেশে আন্তর্জাতিক ক্রীড়ায় অংশ নিয়েছেন তাদের সবাইকে গণভবনে নিমন্ত্রণ জানানো হয়েছে।

এরমধ্যে রয়েছেন জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, হ্যান্ডবল, সাঁতার, যুবহকি, জাতীয় হকিদল, শুটিং, ভারোত্তোলন, মহিলা ফুটবল, অনূর্ধ্ব-১২ ছেলেদের ফুটবল, গলফ, আর্চারি, দাবা, জুনিয়র ব্যাডমিন্টন, ইনডোর হকিতে নারী-পুরুষ, রোলবলের ক্রীড়াবিদরা। ৩৩৯ ক্রীড়াবিদের হাতে প্রধানমন্ত্রী এক লাখ টাকা করে চেক তুলে দেবেন। প্রায় ৪০০ ক্রীড়াবিদ ও সংগঠকের সঙ্গে প্রধানমন্ত্রী নৈশভোজেও অংশ নেবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুরস্কারও প্রধানমন্ত্রী তুলে দেবেন। শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ড্র করা বাংলাদেশ দলকে এক কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে।

২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যুটার শাকিল আহমেদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী। স্বর্ণজয়ের পর প্রধানমন্ত্রী তাদের ফ্ল্যাট পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

শেয়ার করুন