২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

গডফাদারদের ছাড় নয়

  • kamal_sm_283212972
মানবপাচারে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

অপরদিকে পাচার রোধে মায়ানমারের অরক্ষিত আড়াইশ কিলোমিটার সীমান্তে বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এছাড়া কক্সবাজারের মায়ানমার সীমান্তকে আরও সুরক্ষিত করতে সরকারিভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল জানান, মানবপাচার রোধে সমুদ্রে মাছ ধরার জেলেদের আলাদাভাবে পরিচয়পত্র দেওয়া হবে। মালামাল পরিবহনের জন্য ট্রলারগুলোতেও থাকবে আলাদা নম্বরপ্লেট।

সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা সাগরে ভাসমান তারা সবাই বাংলাদেশি নয়। বাংলাদেশি থাকলেও অল্পসংখ্যক। এছাড়া সমুদ্রে ভাসমান আটকা পড়া ট্রলারের মধ্যে বাংলাদেশের কোনো ট্রলার নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।